1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা 

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা অনুমোদিত নয়। তবে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে।

রবিবার (২ মে) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ভিজিটর ভিসা বা বি১/বি২ (B1/B2) ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. বিভিন্ন ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা।

২. পেশাগত বা ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করা।

তবে এই ভিসার অপব্যবহার রোধে কঠোর সীমাবদ্ধতাও রয়েছে। ভিজিটর ভিসায় থাকাকালীন কোনোভাবেই নিচের কাজগুলো করা অনুমোদিত নয়-

১. যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা চাকরি করা।

২. যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো কাজের বিপরীতে পারিশ্রমিক বা পেমেন্ট গ্রহণ করা।

ভিসা নীতি লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। তাই ভিসা প্রদানের উদ্দেশ্য বজায় রেখে তা সঠিকভাবে ব্যবহার করার জন্য ভ্রমণকারীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park