1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুনে বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে।

মঙ্গলবার (৫ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। তিনি বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে।

নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইস্যুতে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park