1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশ ব‍্যাকের মতো ঘটনা যেন না হয় সে জন‍্য সীমান্তে নজরদারি জোরদারে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, অনলাইন জুয়া এবং মাদক নিয়ন্ত্রণ সরকারের প্রথম অগ্রাধিকার। অনলাইন ও প্রযুক্তি নির্ভর জুয়া বন্ধে আইন করা হবে। জাতীয় নির্বাচনকে ঘিরে যেসব লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা নেওয়া হয়েছিলো তা যাচাই বাছাই শেষে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ যাত্রা নির্বিঘ্ন করকে সড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। বলেন, এবার সড়ক বা রেল লাইনের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের সময় করা হত্যাসহ সকল রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার তথ‍্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park