1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে আগুন

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিত্যপণ্যের দাম নিয়ে আবারও অস্থিরতা রাজধানীর কাঁচাবাজারগুলোয়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। ঊর্ধ্বমুখী ডিমের বাজারও। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি আর চালের বাজারে।

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে যেন আগুন। প্রায় সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম আর পাইকারি বাজারে বাড়তি দামের কারণেই খুচরা বাজারেও বাড়ছে দাম।

বেগুন, করলা, পেঁপে, বরবটি, শসা, কাঁচামরিচসহ কোন সবজিই ৮০ থেকে ১০০ টাকার নীচে নেই। এতে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন পরপরই নতুন অজুহাতে বাড়ছে দাম। দেখার যেন কেউ নেই।

বিশেষ করে আদা, রসুন ও পেঁয়াজের দাম বাড়ায় বাড়তি চাপ পড়েছে রান্নাঘরের বাজেটে।

নতুন করে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজারও। লাল ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকায়, আর সাদা ডিম ৪৪ টাকায়। কোথাও কোথাও ডজনপ্রতি দাম উঠেছে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

খুচরা বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদ সামনে রেখে ডিমের চাহিদা কমতে পারে—এমন আশঙ্কা থেকেই আগেভাগে দাম বাড়িয়েছে একটি সিন্ডিকেট।

স্বস্তি নেই ভোজ্যতেলের বাজারেও। ৯৫০ টাকার সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ৯৭০ টাকায়।

তবে কিছুটা স্বস্তি ব্রয়লার ও সোনালি মুরগির বাজারে। পাশাপাশি নতুন চাল বাজারে আসায় চালের দামও কিছুটা কমেছে।

মোটামুটি স্থিতিশীল মাছের বাজারও। তবে সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে সামনে পরিস্থিতি আরও কঠিন হওয়ার শঙ্কা সাধারণ মানুষের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park