1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে’

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাংলাদেশের স্বার্থ নস্যাৎ করে কোন চুক্তি করবে না বিএনপি।

শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রতিবেশী দেশকে এমন বার্তা দেন বিএনপি মহাসচিব। বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের এক তৃতীয়াংশ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় তাহলে বাংলাদেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে এমন কোনো চুক্তি বিএনপি সরকার করবে না। পানির ন্যায্য হিস্যা আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশকে অস্থিতিশীল করতে একটি শক্তি ক্রমাগত সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। ফারাক্কা বাঁধের ফলে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি ও পানির সমস্যা নিরসনে স্বল্প মেয়াদী চুক্তি কাজে আসবে না জানিয়ে ভারতের সাথে দীর্ঘমেয়াদি পানি বন্টন চুক্তির পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park