ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ৩১ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষে রেলওয়ের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী— ১ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
রেলওয়ে জানিয়েছে, এ সময় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটি বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
Leave a Reply