1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জনকল্যাণে বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা আর কেউ করেনি: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও দ্রুত হাত দেবে সরকার—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন নানা কর্মসূচি গ্রহণ করেছে, যা অন্য কোনো দল করেনি। দুর্যোগ থামানো সম্ভব না হলেও, কীভাবে দেশের মানুষকে দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা করা যায়, সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি।

গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বন্যা, খরা, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নিত্যসঙ্গী বাংলাদেশ। অথচ এখনো এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগ নিয়ে গবেষণার উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি তালগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এ সংকট মোকাবিলায় পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই খাল খনন কর্মসূচিকে শুধু বিএনপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখাতে চান। অথচ সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনেও খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত একটি উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park