1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে ডা. রফিকূল ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, তিনি হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুক এর অধীনে পর্যবেক্ষণে আছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম দ্রুত হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুক এর কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য নেন। এসময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে পটাশিয়ামের ঘাটতি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে এবং তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল থাকলেও, চিকিৎসকরা আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park