বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাকের বিরুদ্ধে সরকার। এ ব্যাপারে বিজিবি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সময়েই শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করবে সরকার।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাস্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, অনেকটা নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। সীমান্ত সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠক প্রসঙ্গে বলেন, সব ঘটনাকে বর্ডার কিলিং বলার সুযোগ নেই।
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রত গতিতে এগিয়ে চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংক্ষিপ্ত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করা হবে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা থেকে আটকের বিষয়ে সরকারের নির্দেশনা ছিল কীনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক হওয়াদের বিরুদ্ধে আগেই মামলা থাকতে পারে।
Leave a Reply