জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে নিরপেক্ষ ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
সভাপতি নির্বাচিত হয়ে জাতিসংঘে দেওয়া ভাষণে বিশ্বের সব রাষ্ট্রের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার ঘোষণা দেন। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন,
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের ওপর জোর দিয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তায় সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অঙ্গীকার করেন ডক্টর খলিলুর রহমান।
বহুপক্ষীয় কূটনীতিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি হিসেবে উল্লেখ করে, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট উত্তরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
Leave a Reply