1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশ

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই পত্রের মাধ্যমে শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার সব কলেজ প্রধানকে গত ৬ জুন বিষয়টি অবহিত করা হয়।

রবিবার (৭ জুন) দুপুর ১২টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ওই শিক্ষার্থীদের আগামী ৮ জুনের মধ্যে কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও কলেজগুলোতে পাঠানো পত্রে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ (মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তির কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত প্রেরিত পত্র শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park