1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালুর সুখবর দিলেন মন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম জানিয়েছেন, দেশের আরও দশ জেলায় রেল সংযোগ চালু করার উদ্যােগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের দেশের ৫০টি জেলায় রেল যোগাযোগ আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ চালু করা। সেই লক্ষ্যে দেশের নতুন দশ জেলায় রেল সংযোগ চালুর উদ্যােগ হিসেবে সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে। তার মানে আমরা আরও দশটি জেলাকে রেল সংযোগের আওতায় আনতে চাই। এটা বাস্তবায়ন করতে সরকার প্রকল্প গ্রহণ করবে৷ প্রাথমিকভাবে আমরা ঢাকা মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা একইসঙ্গে রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চাই। যাতে রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল সম্ভব হয়৷ এর আগে রেল লাইন প্রস্তুত হলেও লোকমোটিভ থাকতো না৷ আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park