1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

চা শ্রমিক পরিবারের নারীদের জন্য আগামী এক বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার বাস্তবায়ন শুরু হলো। তিনি এটিকে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে নারীদের স্বাবলম্বী করা জরুরি। সে লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক খাতে বাজেটে বরাদ্দ রেখেছে।

বাজেট নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগকে যারা ‘গণবিরোধী’ বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তিনি আরও বলেন, জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে এবং অর্থপাচার রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে।

অনুষ্ঠানে তৃতীয় ধাপে ৩১০ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এর আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির অনুদানও বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park