1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রোববার স্কুল-কলেজে যে কর্মসূচি পালনের নির্দেশ মাউশির

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

দেশের সব স্কুল-কলেজে রোববার (১৪ অক্টোবর) ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এক আদেশে বলা হয়, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রোববার সব স্কুল-কলেজকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করতে হবে।

‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি ’স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে।

এদিন ঢাকার শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ সময় তারা গাড়ি চালকদের এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বানের পাশাপাশি শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park