1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা সন্ধ্যার মধ্যে লোডশেডিং কমার সুখবর দিলেন প্রতিমন্ত্রী দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী  বাংলাদেশ নিয়ে ত্রিবেদীর সঙ্গে কী কথা হলো মোদীর? একটি নয়, দুই ইস্যুতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড কানাডায় ‘নিয়ন্ত্রণের বাইরে’ দাবানল, বাধ্য হয়ে ঘর ছাড়লেন ২২ হাজার মানুষ জানা গেল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আমির

নির্মাতা তানিমের সিনেমায় ফিরছেন তাসকিন

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

ঢালিউড অভিনেতা তাসকিন রহমানকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা গেলেও সেটির দৃশ্যধারণ হয়েছিল বেশ কয়েক বছর আগে। এর আগে ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় খলঅভিনেতার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে এ অভিনেতার। প্রথম সিনেমাতেই তার অভিনয় ব্যাপক নজর কাড়ে সিনেমাপ্রেমী দর্শকদের। ভিন্নরূপে আবির্ভাব ঘটে এ অভিনেতার। এরপর বেশ কয়েকটি সিনেমা করলেও যেন নীরবে হারিয়ে যান তিনি। একপর্যায়ে শোনা যায়, চোখের অসুখে ভুগছেন এ অভিনেতা। চলে যান অস্ট্রেলিয়ায়।

দীর্ঘদিন পর আবারও নতুন কোনো সিনেমা নিয়ে নির্মাতার সঙ্গে এ অভিনেতার কথাবার্তা হচ্ছে বলে শোনা যায়। প্রবল সম্ভাবনা থাকছে অভিনেতা তাসকিন রহমানের পুনরায় পর্দায় ফেরার বিষয়টি।

এদিকে ‘লিম্বো’ সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন তানিম রহমান অংশু। জানা গেছে, দেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী সিনেমা ‘লিম্বো’-তেই দেখা যাবে তাসকিন রহমানকে। এ সিনেমা নিয়ে পরিচালক তানিম রহমান অংশুর সঙ্গে কথা হয়েছে এ খলঅভিনেতার।

এ বিষয়ে তানিম রহমান অংশু বলেন, বছরের শেষের দিকে ডিসেম্বরে ‘লিম্বো’ সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। খুব শিগগির গণমাধ্যমে এ সিনেমা নিয়ে বিস্তারিত জানানো হবে।

তাসকিন রহমানের আবারও সিনেমায় ফেরা প্রসঙ্গে পরিচালক তানিম বলেন, তাসকিনের সঙ্গে আমার নতুন সিনেমা ‘লিম্বো’ নিয়ে কথা হয়েছে। কিন্তু কাজ করতে পারবে কিনা, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। বর্তমানে তাসকিন অস্ট্রেলিয়াতে আছে, তার চিকিৎসা চলছে। তাসকিনের সুস্থতা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না; পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park