1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রাথমিকের শিক্ষকের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

ফেনীর সোনাগাজীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহ আলম উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম এমন অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, রবিবার (১৫ অক্টোবর) তাঁর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুই ছাত্রীর অভিভাবক। এরপর বিদ্যালয়টিতে পরিদর্শনে যান। এই সময় ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। এতে ১৬ ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির এমন অভিযোগ তোলেন বলেন তিনি জানান।

শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে স্থানীয় মানুষের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় স্থানীয় ইউপির চেয়ারম্যান, ইউপির সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, তিনি যড়যন্ত্রের শিকার।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, এসব ঘটনায় কেউ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেনি। শাস্তি না হওয়ায় দোষী ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমাকে ঘটনাটি জানানো হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park