1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

হ্যান্ডশেক বয়কটের পর ইসরাইলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

ইউয়েফা নেশন্স লিগে ইসরােইলের বিপক্ষে ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেক হয়নি। ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে আয়ারল্যান্ড। গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে আয়ারল্যান্ডে তীব্র বিতর্কের মধ্যেই রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ইসরাইলকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচ বয়কটের জন্য আয়ারল্যান্ডের খেলোয়াড়দের ওপর ব্যাপক চাপ ছিল। এর মধ্যেই রিজার্ভ গোলরক্ষক গ্যাভিন বাজুনো শনিবার দুই ম্যাচের জন্য দল থেকে সরে দাঁড়ান। তিনি জানান, ‘নিরপরাধ মানুষ হত্যা করা ভুল’- এটি তার ব্যক্তিগত বিশ্বাস।

ম্যাচের আগে ইসরাইলের জাতীয় সংগীত বাজানোর সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে ছিলেন এবং হাত পেছনে রাখা ছিল। ম্যাচের আগে আয়ারল্যান্ডের অধিনায়ক দারা ও’শিও মাঠের মাঝখানে গিয়ে রেফারি ও সহকারীদের সঙ্গে হাত মেলালেও ইসরাইল অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হ্যান্ডশেক করেননি।

হাঙ্গেরির ডেব্রেসেনের প্রায় ফাঁকা স্টেডিয়ামে অল্পসংখ্যক ইসরায়েলি সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচের ১৩তম মিনিটে ট্রয় প্যারট গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন। এরপর ১৬তম মিনিটে অ্যাডাম ইডাহ গোল করে ব্যবধান ২-০ করেন। ২৫তম মিনিটে জ্যাক ময়লান গোল করলে আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ইসরাইল কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওইমিন কেলেহার দুর্দান্ত পারফরম্যান্সে সেগুলো রুখে দেন। ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় অ্যাডাম ইডাহ ও রাজ শ্লোমোর মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। জার্মান রেফারি হার্ম ওসমার্স দুজনকেই হলুদ কার্ড দেখান।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারের ম্যাচে গোল উদযাপনের সময় লাল কার্ড দেখায় ইসরায়েলের ফরোয়ার্ড সায়েদ আবু ফারচি এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন।

আয়ারল্যান্ড ও ইসরাইল আবারও মুখোমুখি হবে আগামী ৪ অক্টোবর। আয়ারল্যান্ডের ‘হোম’ ম্যাচটি অনুষ্ঠিত হবে সার্বিয়ার বাকা তোপোলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park