1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত ডিবি প্রধান শফিকুল ইসলাম।

এর আগে সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার দুপুরে বিমানবন্দন থানায় মামলা হয় তার নামে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

গতকাল ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা (মামলা নং ০৬) দায়ের করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ব্যাপক যাত্রীদের চাপের কারনে বৃহস্পতিবার মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

এসময় অভিযুক্তের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় (KPI) ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়াও তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সাথে মারমুখী আচরণ করেন।

সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় (১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬) মামলা রুজু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান অতীত থেকেই বিতর্কিত; দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি তার সাবেক দল বিএনপি থেকে সর্বমোট ৫ বার বহিষ্কৃত হয়েছেন। বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও মারধরের এই সাম্প্রতিক ঘটনাটি তার সেই উচ্ছৃঙ্খল ও বিতর্কিত আচরণেরই নতুন বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park