1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

নারী ও শিশু নির্যাতন, নিরাপত্তাহীনতা ও মাদক সমস্যা মোকাবিলায় শুধু আইন ও আদালতের ওপর নির্ভর না করে জনমত তৈরি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সামাজিক সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসব সমস্যা কেন তৈরি হচ্ছে এবং এর পেছনে কী ধরনের সামাজিক পরিবেশ কাজ করছে, তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাস্তব অভিজ্ঞতা থেকে অর্থবহ পরিবর্তন: মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা চিকিৎসা-সমাজকর্মের চর্চাকে এগিয়ে নেওয়া’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা কেন ঘটছে এবং এর পেছনে কী ধরনের সামাজিক পরিবেশ কাজ করছে, তা খতিয়ে দেখতে হবে। সামাজিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের প্রতিটি ওয়ার্ডে কিশোর-কিশোরী ক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ক্লাবে শিক্ষকদের মাধ্যমে নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, সামাজিক সমস্যা মোকাবিলায় আইনগত পদক্ষেপের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park