1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষ, নিহত ৫০! হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২ আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা! বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় নতুন নির্দেশনা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান ৪ দফা কমে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো? অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা!

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। এতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা হতে পারে।
দাম বাড়ানোর প্রস্তাব জানিয়ে গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে মূল্য সমন্বয়ের কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

প্রস্তাব অনুযায়ী, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা করার কথা বলা হয়েছে। কোম্পানিগুলোর প্রস্তাবিত নতুন দাম ২৫ অক্টোবর থেকে কার্যকর করার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয় এতে সম্মতি দেয়নি।

এর আগে গত ২ সেপ্টেম্বর সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিলো। তখন এক লিটার বোতলজাত তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়।

এদিকে, ভোজ্যতেলের বাজারে বড় কোম্পানিগুলোর আধিপত্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন। তাঁর দাবি, দেশের বাজারের ৮৫ থেকে ৯০ শতাংশ সয়াবিন তেল চার-পাঁচটি বড় কোম্পানির নিয়ন্ত্রণে। সরবরাহ কমিয়ে সরকারকে মূল্যবৃদ্ধিতে সম্মত হতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

নাজের হোসাইন বলেন, নির্ধারিত দামের চেয়ে বাজারে অনেক সময় লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দামে তেল বিক্রি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park