1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষ, নিহত ৫০! হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২ আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা! বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় নতুন নির্দেশনা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান ৪ দফা কমে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো? অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) টোকিওর নিউওতানি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে জাপানে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ অক্টোবর টোকিও পৌঁছানোর পর থেকে তিনি জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

সফরের দ্বিতীয় দিনে, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর ও বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন দুই নেতা।

এ ছাড়া জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রধান আকিহিকো তানাকার সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি।

২৮ অক্টোবর জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করে জাপানের বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানান মন্ত্রী। সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়া এবং শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park