যুদ্ধ কিংবা অকার্যকর কোনো শান্তিচুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবরোধের মাধ্যমেই ইরানি শাসনব্যবস্থার শ্বাসরোধ করার পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্যারিসে অনুষ্ঠিত জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এমনটাই জানিয়েছেন রুবিও।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই কৌশলকে সমর্থন জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং সিআইএ প্রধান জন র্যাটক্লিফসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে এরই মধ্যে যুদ্ধাপরাধের দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক মূল্য চুকিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চাপে মাথা নত করবে না তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই বেইজিংয়ের সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের ডাক দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন চাপ মোকাবিলায় চীনের ২৫ বছর মেয়াদি চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ওয়াশিংটনকে একটি অন্তহীন যুদ্ধের দিকে টেনে নিতে মরিয়া হয়ে কাজ করছে ইসরাইল।
Leave a Reply