1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জেকে ফরেন ব্র্যান্ড’র সঙ্গে মিমের ১০ বছর

  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

আর মাত্র কয়েক দিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যে দুর্গাপূজাকে ঘিরে চলছে নানান আয়োজন। এদিকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

সেই আনন্দের মাঝেই এবার মিমের পছন্দের তালিকায় থাকা ‘জেকে ফরেন ব্র্যান্ড’র ১০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ‘জেকে ফরেন ব্র্যান্ড’ বনানীর ১১ নম্বর রোডের শোরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ব্র্যান্ডটির সংশ্লিষ্টরা।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিম। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, ‘জেকে ফরেন ব্র্যান্ড’র চেয়ারম্যান ফয়সাল মৃত্তিক, উপস্থাপিকা বারিশ হক, কণ্ঠশিল্পী শেখ সাদিসহ প্রমুখ।

এ প্রসঙ্গে মিম বলেন, শুরু থেকেই ‘জেকে ফরেন ব্র্যান্ডে’র পাশে ছিলাম আজও আছি। তাদের পোশাক ব্যাক্তিগত ভাবে আমার খুবই পছন্দ। আমি বেশ কয়েকবার ফটোশুটও করেছি জেকের। এবারের পূজার সব পোশাক আমি কিনেছি এখান থেকে। ১০ বছর শেষ করে ১১ বছর পা দিল। তাদের সাফল্য কামনা করি। সবাইকে পূজার শুভেচ্ছে।

‘জেকে ফরেন ব্র্যান্ডে’র চেয়ারম্যান ফয়সাল মৃত্তিক বলেন, আমাদের পোশাকের প্রতি সবারই দুর্বলতার কারণে ‘জেকে ফরেন ব্র্যান্ড’ তৈরি করা। মা এবং সম্পূর্ণ নিজ উদ্যোগে ব্যবসা শুরু। একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এখন ১০ বছর হয়ে গেল আমাদের পথচলা। আমি তাতে ভীষণ তৃপ্ত।

তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে বিদেশেও ‘জেকে ফরেন ব্র্যান্ড’ ছড়িয়ে দেওয়া। এটা জেনে সবাই আনন্দিত হবেন সেলিব্রিটিদের নিত্যনতুন পোশাকে ভিন্নতা আনতে আমরা কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে মিম ও জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’। অন্যদিকে ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এতে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে মিমকে। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park