1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আনুশকার থেকে নতুন নাম পেলেন কোহলি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পঠিত

সাধারণত বিরাট কোহলিকে বলা হয় ‘চেজ মাস্টার’। তবে কেন তাকে এ নামে ডাকা হয়, তা আবারও দেখিয়ে দিলেন তিনি।

দলের বিপর্যয়ের দিনে চাপ সামলে ব্যাটিং করতে পারেন তিনি। বিশেষ করে রান তাড়ার ম্যাচে দলকে জেতানোয় তার জুড়ি নেই।

কোহলির অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ বছরের খরা কাটিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। এতে চলমান বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে জিতে সেমির পথেও আরও ধাপ এগিয়ে গেছে স্বাগতিকরা।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেছেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করে দলের সেরা বোলার মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন কোহলি।

এদিন ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দলীয় ৭১ রানের মাথায় রোহিতকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন কিউই পেসার লকি ফার্গুসন। ব্যক্তিগত পঞ্চাশের আগে ৪৬ রান ফেরেন ভারতীয় অধিনায়ক। আরেক ওপেনার গিল করেন ২৬ রান।

এরপর ব্যাটিংয়ে নেমে দ্যুতি ছড়ান কোহলি। ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে আসেন ম্যাচ। একপর্যায়ে আলোচনায় দলের জয় নাকি কোহলির সেঞ্চুরি! এমন সমীকরণে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৫; আর ভারতীয় এই জিনিয়াসেরও একই সমীকরণ। তখন ছক্কা হাঁকাতে নিয়ে ৯৫ রানে থেমেছেন তিনি। বাকি কাজটুকু মোহাম্মদ শামিকে সঙ্গে নিয়ে ১২ বল হাতে রেখেই ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজা।

এবার এমন দুর্দান্ত এক ইনিংসের কারণে স্ত্রী আনুশকা শর্মার কাছ থেকে বড়সড় সার্টিফিকেট মিলেছে তার। তাকে নতুন এক নাম দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন আনুশকা। প্রথম ছবিতে ছিল স্কোরের সঙ্গে কোহলি ও রবীন্দ্র জাদেজার দৌড়ানোর দৃশ্য। পরেরটি আনুশকা লেখেন, তোমাকে নিয়ে সবসময়ই গর্বিত।

দ্বিতীয় ছবিতে কোহলির পুল শটের দৃশ্য। এই ছবির নিচে ক্যাপশনে লেখা, ব্যাঙ্গালুরু, আমাকে ঝড়ের মধ্যে পাঠাও। আমি আলো হয়ে ফিরব।

এ ছবিরই ওপরেই কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা। অবিশ্বাস্য দক্ষতা বোঝাতেই স্বামীকে এ নামে ভূষিত করেছেন আনুশকা।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে বেশ রানের ফোয়ারা ছুটাচ্ছেন কোহলি। পাঁচ ইনিংসে তার রান ৮৫, ৫৫*, ১৬, ১০৩* ও ৯৫। ১১৮ গড়ে রান করেছেন ৩৫৪।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park