1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতিসংঘের ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন জায়েদ খান

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

নিউ ইয়র্কের জাতিসংঘের সদরদফতরে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে ‘গ্লোবাল শান্তিদূত’ হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি এই অভিনেতা।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদরদফতরে এক জমকালো অনুষ্ঠানে জায়েদ খানের হাতে এই সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়।

জায়েদ খানসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত হয়ে নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেন, করোনাকালে আমার কর্মকাণ্ড ও মানবিক তৎপরতা তাদের দৃষ্টিগোচর হয়েছে। কেননা তারা আমার নিকট পূর্বে আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ সম্পর্কেও জানতে চেয়েছে। এ ছাড়াও আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে।

চিত্রনায়ক আরও বলেন, জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেওয়া হলো তাতে আমি আবেগআপ্লুত। এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করব। এটি আমার জন্য একটি দুর্লভ সম্মান। আমি সত্যিই এখনও বিশ্বাস করতে পারছি না। আমার এই অর্জন আমার দেশের জন্য।

জাতিসংঘের সদরদফতরে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ তাদের ওয়েবসাইটেও সম্মাননা প্রাপ্তদের ছবিসহ তালিকা প্রকাশ করেছে।

পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন ছিল, যেখানে জাতিসংঘের পক্ষ থেকে আমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ৪০ জন ছাড়াও অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park