1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

খেলার মাঠ থেকে মঞ্চ কিংবা টিভি পর্দায় বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় জনপ্রিয় মুখ শ্রাবণ্য তৌহিদা। উপস্থাপনার পাশাপাশি ঢাকা মেডিকেলের চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষভাবে বিভিন্ন অনুষ্ঠান তাকে সামলাতে দেখা যায়। তবে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে বর্তমানে সময় পাড় করছেন তিনি।

এবার দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবণ্য জানিয়েছেন, ‘ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না; এটাও তো মানতেই হবে, আমি অনেক সুন্দরী।’

ক্রিকেটারদের মধ্যে কার কার সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব রয়েছে প্রশ্নে তার মন্তব্য, কার সঙ্গে ভালো বন্ধুত্ব বলা যাবে না (হাসি)। বন্ধুত্ব বলতে ক্রিকেটাররা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। অনেকে এটা বলেও।

এ উপস্থাপক আরও যোগ করেন, আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তার স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছেন। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়।

বাংলাদেশ দলের এখন পর্যন্ত পারফরম্যান্স নিয়ে শ্রাবণ্যর দাবি, আমি খেলাপ্রেমী। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতবে, এটা ভাবিনি। আমি ভেবেছি, বাংলাদেশ ফাইটিং স্কোর করবে। সেটা খুবই মিসিং। তাই এটা মানতে কষ্ট হচ্ছে। তবে আমি এখনো বিশ্বাস করছি, বাংলাদেশ পরের চারটা ম্যাচের সব কটিতে জিতবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park