1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কাকরাইলে বাসে আগুন দেয় ‘পুলিশের ভেস্ট’ পরা ২ যুবক

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

রাজধানীর কাকরাইলে বাসে আগুন দেওয়া দুই যুবক পুলিশের ভেস্ট পরিহিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ আক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের ভেস্ট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন।

গণমাধ্যমে এমন তথ্য দিলেন বাস চালক মনির হোসেন। তিনি বলেন, বাসটি রিকুইজিশন নিয়েছিল পুলিশ। বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুজন এসে বাসে আগুন ধরিয়ে দেন।

বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।

জানা যায়, এরপর ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।

বাসের কর্মচারী কামরুল ইসলাম পলাশ বলেন, বাসের ভেতরে তিনজন ছিলাম। এসময় দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি। কিন্তু ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park