1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফের বড় পর্দায় সরব হচ্ছেন জিনাত

  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২১৪ বার পঠিত

দীর্ঘ পাঁচ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন ৮০ দশকের জনপ্রিয় নায়িকা জিনাত আমন। ‘বান টিক্কি’ নামক একটি ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির অভিনেত্রী জিনাত। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন শাবানা আজমি এবং অভয় দেওল। বিষয়টি নিশ্চিত করেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র।

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মণীশ। সেখানে জিনাত, শাবানা এবং অভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে। লিখেছেন, আমি শুরু থেকেই এই দুই অভিনেত্রীর ছবি, গান এবং পোশাকের ভক্ত। দু’জনে একে অপরের থেকে খুবই আলাদা হয়েও ওঁদের নিজস্ব সিনেমার স্মৃতি আমাদের মনে আজও উজ্জ্বল। ওঁদের দু’জনের সঙ্গে অভয় দেওলের মতো অভিনেতা আমাদের ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন বলে আমি গর্বিত।

ছবিটি পরিচালনা করবেন ফরাজ আরিফ আনসারি। এর আগে পরিচালকের ‘শির কোর্মা’ নামে এক স্বল্পদৈর্ঘ্যের ছবি সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শাবানা আজ়মি এবং দিব্যা দত্ত।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এবং আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘পানিপথ’ ছবিতে সাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন জ়িনাত। পাঁচ বছরের বিরতি কাটিয়ে ফের ক্যামেরার সামনে শট দেবেন এই বর্ষীয়ান অভিনেত্রী। খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে উৎসাহ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রীর অনুরাগীরা। চলতি মাসেই শুরু হবে ‘বান টিক্কি’-র শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park