1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে অন্য লোক: মিথিলা

  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১১৫ বার পঠিত

বর্তমানে সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ট্রলের শিকার হতে দেখা যায় তারকাদের। সামান্য কোনো কিছু হলেই যেন ঝড় উঠে যায় নেটিজেনদের মধ্যে। রীতিমতো কটাক্ষ করতে শুরু করে নেটিজেনরা। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি পডকাস্টে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মিথিলা।

মিথিলা বলেন, আমাকে কাছ থেকে না দেখেই যারা আমাকে ট্রল করেন। পারসোনালি আমার সঙ্গে তাদের কোনো পরিচয় নেই। এরা বাইরে থেকে একটা পরিস্থিতি দেখে এরপর নিজের মতো করে কল্পনা ও দৃষ্টিভঙ্গি দাঁড় করায়। যে মিথিলা এরকম অথবা মিথিলা ওইরকম। এটা তাদের ভাবনার বহিঃপ্রকাশ।

মিথিলা জানান, একটা সময় ছিল এই ব্যাপারগুলো নিয়ে অনেক ভাবতাম। কিন্তু বিষয়গুলো এখন আর তেমন আমাকে ভাবায় না। সোশ্যাল মিডিয়ায় আমাকে না চিনেই যারা মন্তব্য করছেন, তারা আসলে কারা সেটা আগে জানতে হবে। যে সকল মানুষ নোংরা কথা বলেন, এরা মানুষ, অটোবটস নাকি রোবট সেটাও কিন্তু আমি জানি না।

এই অভিনেত্রী আরও জানায়, মানুষের দৃষ্টিভঙ্গিতেই সব সময় নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। মনে করুণ, আমি আরেকটা মানুষকে কীভাবে দেখি সেটাই আমার চিন্তাভাবনা এবং আমার পারসোনালিটির রিফ্লেকশন ঘটে। তাই আমি বলি, এই যে সামাজিক যোগাযোগমাধ্যমে এতো ট্রলিং, গালিগালাজ, নোংরা কথা বলেন যারা, এসব আসলে তাদের পারসোনালিটির রিফ্লেকশন। এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই। কারণ, আমরা কেউ কাউকে চিনি না। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য আমার আলাদা লোক আছে। তাই এসব আর আমাকে দেখতে হয় না। ফলে বাজে মন্তব্য এখন আমার ওপর কোনো প্রভাব ফেলে না।

উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলতি মাসের ৭ জুলাই মুক্তি পেয়েছে মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রাজর্ষি দে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়,গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park