1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দীপাবলিতে মাধুরীর চুলে আগুন

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনেত্রীর রূপে এখনও বুঁদ অগণিত দর্শক। ৫৬ বছর বয়সে এসেও সৌন্দর্য কমেনি তার। অভিনেত্রীর ত্বকের উজ্জ্বলতা আর চুলের সৌন্দর্য এখনও যেন সে কথাই বলে। তার হাসির ছটায় ঘায়েল আট থেকে আশি। তবে মাধুরীর সেই চুলেই নাকি আগুন ধরে গিয়েছিল। পুড়ে যায় চুলের বড় একটা অংশ। কীভাবে রক্ষা পেলেন মাধুরী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবারদীপাবলিতে তার চুলে আগুন ধরে একটা অংশ পুড়ে যায়। এতে ন্যাড়া হতে হয়েছিল তাকে।

সূত্রের প্রতিবেদন অনুযায়ী, একবার দীপাবলির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন মাধুরী। সেখানে সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু নায়িকার চুল পুড়ে ছারখার।

আর এই ঘটনায় চুল পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাথা ন্যাড়া করতে হয়েছিল মাধুরীকে। এরপর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তারপর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। অভিনেত্রী বলেন, বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম ওই দিন। আমার চুল পুড়েছিল, কিন্তু মুখে কিছু হয়নি।

তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। এমনকি আগুনের প্রতিও ভয় রয়েছে তার। তবে দীপাবলি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে মাধুরীর।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park