1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

কয়েকদিন আগেই আত্মহত্যা করে না ফেরার দেশে পাড়ি জমান প্রয়াত অভিনেত্রী হোমায়রা হিমু। যদিও তার মৃত্যু নিয়ে রয়েছে রহস্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার আত্মহত্যার চেষ্টা করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

জানা গেছে, বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

এ বিষয়ে তিশার ঘনিষ্টজনরা জানান, গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ট একজন বলেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। বেশকিছু দিন ধরেই ঝামেলা চলছিল দুজনের মধ্যে। বুধবার রাতে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘনিষ্টজনরা আরও বলেন, পরে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তিশাকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত হতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে আরটিভির পক্ষ থেকে অভিনেতা মুশফিক আর ফারহান এবং তিশাকে কয়েকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park