1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন শেনিস প্যালাসিওস

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

‘মিস ইউনিভার্স ২০২৩’র মুকুট উঠল মিস নিকারাগুয়ার শেনিস প্যালাসিওসের মাথায়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন এই তরুণী। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

মিস ইউনিভার্সে প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।

শনিবার (১৮ নভেম্বর) মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল ‘মিস ইউনিভার্স ২০২৩’র ৭২তম আসর। চলতি বছর ৮৪টি দেশের এবং অঞ্চলের প্রতিযোগিতারা মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করেন।

‘মিস ইউনিভার্স ২০২৩’ হওয়ার সুবাদে একটি মূল্যবান মুকুট পাচ্ছেন প্যালাসিওস। এছাড়াও থাকছে আর্থিক পুরস্কারসহ বিভিন্ন বাণিজ্যিক চুক্তি। এই আসর থেকে তিনি নগদ ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার পাবেন তিনি। এর বাইরে বিভিন্ন প্রসাধনী, জুয়েলারি ও পোশাক ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতা তো থাকছেই।

জানা গেছে, চলতি বছরের প্রতিযোগিতার বিজয়ীর মাথায় যে মুকুট পরানো হয়েছে, সেটার মূল্য ৫ মিলিয়ন ডলার। মিস ইউনিভার্সের ইতিহাসে এটিই নাকি সবচেয়ে দামি মুকুট বলে। আর মূল্যবান এই মুকুটটি তৈরি করেছে লেবানিজ প্রতিষ্ঠান মওয়াওয়াদ।

সূত্র : সিএনএন

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park