1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কেরালা উৎসবে চঞ্চলের ‘পদাতিক’

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমাতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। গেল অক্টোবরে এটি প্রথমবার প্রদর্শিত হয় ‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয়, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও।

এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘পদাতিক’। উৎসবের ‘ইন্ডিয়া সিনেমা নাউ’ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে এটি। ৮ দিনব্যাপী এই উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। এই উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার।

এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে (মৃণাল) শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘পদাতিক’। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। ছবিটি মুক্তির অপেক্ষায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park