1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মা হিসাবে কেমন ঐশ্বরিয়া, জানালেন অভিষেক বচ্চন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

বলিউডের জনপ্রিয় তারকাদম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে অন্যদের মতো তাদের সংসারেও বেজে উঠেছে বিচ্ছেদের সুর। দীর্ঘদিন ধরেই এই জল্পনা ডালপালা মেলেছে বিটাউনে। এমনকি শ্বশুরবাড়ির সঙ্গেও নাকি বেশ দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বরিয়ার। এর মাঝেই অভিষেক জানালেন, মা হিসাবে ঠিক কেমন ঐশ্বরিয়া।

২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক-ঐশ্বরিয়া। ইতোমধ্যে ১৫ বছরের বেশি সময় বচ্চন পরিবারে পার করে ফেলেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। ২০১১ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

সংসার জীবনের পথ চলায় এখন পর্যন্ত একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। বেশ কয়েকবার অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠলেও প্রতি বার নিন্দকদের ভুল প্রমাণ করেছেন এই তারকা দম্পতি।

তবে গত কয়েক মাস ধরে কানাঘুষা শোনা যাচ্ছে, এবার নাকি সত্যিই ফাটল ধরেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে। যদিও এখন পর্যন্ত বচ্চন পরিবারের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

এ দিকে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মা হিসেবে ঐশ্বরিয়া কেমন সেটা জানিয়ে অভিষেক বলেন, মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ। আমার চোখে ও ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকে পুরো সময়টা মেয়েকেই দিয়েছে।

অভিনেতা আরও বলেন, একটা দিনের জন্যও কোনো অভিযোগ করতে শুনিনি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়। সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই লাগত।

জানা গেছে, আরাধ্যা সব সময় মায়ের সঙ্গেই থাকেন। বর্তমানে অভিনেত্রীর মেয়ের বয়স ১১। এখনও সব জায়গায় মায়ের হাত ধরে থাকতেই দেখা যায় আরাধ্যাকে। মেয়ের জন্মের পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। তবে আরাধ্যার জন্মের পর ওজনও অনেক বেড়ে যায় তখন ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

সূত্র : আনন্দবাজার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park