1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো রাজ-ইধিকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

মাস কয়েক আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে সিনেমায় কাজ করার গুঞ্জন উঠেছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। তবে সে সময় বিষয়টি নিয়ে খোলাসা করেননি তিনি। অবশেষে রাজ-ইধিকার সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।

সে সময় ইধিকা জানিয়েছিলেন, তার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু গল্পটা না পড়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। অবশেষে রাজের সঙ্গে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা।

জানা গেছে, বাংলাদেশি সিনেমা ‘কবি’—তে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটি নির্মাণ করবেন হাসিবুর রেজা কল্লোল। কলকাতাতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি নিয়ে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। মন দিয়ে করার চেষ্টা করব। আশা করছি আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে।

মূলত অ্যাকশন আর প্রেমে মোড়কে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। সিনেমায় রাজ-ইধিকা ছাড়া আরও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park