1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন বছরে অপুর ভিন্ন পরিকল্পনা, ফোকাস থাকবে যেখানে!

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

নতুন বছরের নতুন পরিকল্পনা সাজানোর তালিকায় রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসও। অভিনয়ের পাশাপাশি চলতি বছরে নিজেকে চলচ্চিত্র প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালে এসবের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন এই নায়িকা। অপুর প্রোডাকশন হাউস ‘অপু-জয়’ থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান অপু বিশ্বাস।

পরিকল্পনা প্রসঙ্গে অপু বলেন, ‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।

অপু আরও বলেন, নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে ব্যবসায়।

নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগির আসবে।

নতুন সিনেমা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘বিগ বাজেটের একটি সিনেমার বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাব। আর নতুন বছর আমার সিনেমার কাজও থাকবে একদম হাতেগোনা। পুরো সময়টা আমি ব্যবসায় দিতে চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park