1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসছে মোশাররফ করিমের ‘বিলডাকিনি’

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১১৯ বার পঠিত

এদেশের শোবিজ অঙ্গনের প্রতিভাবান ও দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। নাটক ও ওয়েব সিরিজের পাশাপাশি বর্তমানে সিনেমাতেও তিনি যে একজন ব্যস্তমুখ সেটা সহজেই অনুমেয়। আর তাই খুব কম সময়ের ব্যবধানে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম’র দুটি সিনেমা।

মোশাররফ করিমের দুই সিনেমা মুক্তি পাচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। ১৯ জানুয়ারি দুই বাংলায় মুক্তির কথা চলছে ‘হুব্বা’ সিনেমার। পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলের জীবনের সত্য ঘটনা অবলম্বন করে এটি নির্মাণ করেছেন ব্রাত্য বসু।

এরই মধ্যে জানা গেছে, দেশের প্রেক্ষাগৃহে তার নতুন সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারিতে।এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

‘বিলডাকিনি’র নির্মাতা ফজলুল কবীর তুহিন সিনেমার মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিনেমার কাজ শেষ হয়েছে বেশ আগে। দর্শকরা অপেক্ষা ছিল এ সিনেমার জন্য। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে দেশের প্রেক্ষাগৃহে বিলডাকিনি মুক্তি পাবে। সেভাবে কাজ চলছে। দু-তিন দিনের মধ্যে মুক্তির তারিখ জানাতে পারব।’

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি হয়েছে ‘বিলডাকিনি’ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমায় নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প চিত্রায়িত হয়েছে। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে ডেটা সলিউশন।

প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারিতে নওগাঁর বিভিন্ন স্পটে সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। মোশাররফ করিমও পার্নো মিত্র ছাড়াওসিনেমাটিতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park