বছরের শুরুর দিকে বিয়ে নিয়ে কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। অবশেষে সেই কথা সত্যি হলো। নিজের পছন্দমতো নিজের চেয়ে বেশি উচ্চতার মনের মানুষ খুঁজে পেলেন তিনি। বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেত্রী।
গত বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সম্পন্ন হয় তার গায়ে হলুদের অনুষ্ঠান। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
মৌসুমী হামিদের স্বামী মিডিয়া ব্যক্তিত্ব আবু সাইয়িদ রানা। তবে ক্যামেরা ও নির্মাণের কাজে যুক্ত তিনি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।
বিয়ের প্রসঙ্গে তারা দু’জনের কেউই এখনও কিছু বলেননি। তবে বুধবার দিবাগত রাতেই তাদের গায়ে হলুদের একাধিক ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন বলে জানা গেছে।
Leave a Reply