নতুন বছরের শুরুতেই শোবিজ অঙ্গনে চলছে বিয়ের মৌসুম। দুইদিন আগে সামনে আসে অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর। এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯ টার দিকে জোভান একটি ছবি পোস্ট করেন নিজের ফেসবুকে। সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। আর এতেই সকলেই ধরে নেন তার বিয়ের ব্যাপারটি। পোস্ট করা ছবির ক্যাপশনে লেখেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।
জানা যায়, জোভানের স্ত্রীর নাম নির্জনা, পুরান ঢাকার মেয়ে তিনি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।
Leave a Reply