1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতীয় সিনেমায় বুবলী, বিপরীতে কলকাতার জনপ্রিয় দুই নায়ক

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৯৫ বার পঠিত

দেশের গণ্ডি পেরিয়ে এবার ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডে নাম লেখাচ্ছে জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ব্যক্তিগত জীবনের কারণ বারবার খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। তবে এবার সিনেমার কারণেই তিনি খবরে। সিনেমার নাম “ফ্ল্যাশব্যাক”। বুবলীর সঙ্গে বড়পর্দায় আসছেন কলকাতার জনপ্রিয় নায়ক অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস।

ফ্ল্যাশব্যাক পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাশেদ রাহা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। ছবির কাহিনী লিখেছেন রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝর।

ছবির কেন্দ্র চরিত্রে অভিনয় করছেন এই জনপ্রিয় তিন অভিনেতা, যাদের জীবনের গল্প বলবে এই ছবি “ফ্ল্যাশব্যাক”। ছবিতে অঞ্জন চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলীকে। মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে।

অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ দাস। এক ভবঘুরের চরিত্রে দেখা যায় তাকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী। পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের অঙ্কপথে দেখা হয় অঞ্জন, শবনম ও ডিকের। পাহাড়ের প্রেক্ষাপটে তাঁদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়! ছবি “ফ্ল্যাশব্যাক” ধরা যাবে সবটাই।

ইতোমধ্যেই কলকাতা শহরে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে এই সিনেমার। ছবির অনেকটাই অংশ শ্যুটিং হবে নর্থ বেঙ্গলে। পরিচালক রাশেদ রাহা জানান “এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গাঙ্গুলী অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম বুবলী অসাধারণ।

ছবিতে আরও মুখ্য চরিত্রে দেখা যাবে বেশ নামকরা অভিনেতা অভিনেত্রীদের। ছবিটি মুক্তি পাবে নারায়ণ চ্যাটার্জি ও কাজী জাফরিন মুন এর প্রযোজনাতে “এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট” ও “বিগ আর এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে, যেখানে বেশ কিছু জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। সূত্র: জিনিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park