1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রুনার মুকুটে যুক্ত হলো নতুন পালক

  • আপডেট সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৯৫ বার পঠিত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে যেন দিন দিন নিজেকে ভেঙে গড়ছেন এই তারকা। সেটা অভিনয়েই হোক আর আকর্ষণীয় লুকেই হোক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই বিভিন্ন লুকে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন লাস্যময়ী এই তারকা।

জানা গেছে, রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘বোধ’র জন্যই ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

গেল বছরের ৪ নভেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়ায় সিরিজটি। এতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রুনা। পর্দায় তার অভিনয় রীতিমতো নজর কাড়ে দর্শকদের। তারই সাফল্য হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন রুনা।

সিরিজে অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান। হাফ স্টপ ডাউনের প্রযোজনায় যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম ও জাহিন ফারুক আমিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park