1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মারাত্মক দুর্ঘটনায় পূজা ও তার পরিবার, অল্পের জন্য পেলেন রক্ষা

  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ বার পঠিত

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপধ্যায়। বেশ কিছু বাংলা ছবিতে কাজ করেছেন। তবে অনকদিন বড় পর্দা থেকে দূরেই ছিলেন। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন পূজা। এরই মধ্যে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন পূজার পরিবার। বুধবার রাতে গ্যাস পাইপ লিক করে আগুন ধরে যায়। বড়সর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

তবে ভাগ্য জোরেই বেঁচে গিয়েছে পূজা ও তার পরিবার।সংবাদমাধ্যমের পেইজে প্রাণে বেঁচে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে পূজা লিখেছেন, একটুর জন্য আজ বেঁচে গেলাম। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের অসেষ কৃপা যে আমাকে আর আমার পরিবারকে এই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।

পূজার এই পোস্ট দেখে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছে। রিপোর্ট মোতাবেক, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। বিকেলে তাকে আড্ডা টাইমসের অফিসেও দেখা গিয়েছে আগামী কাজ ক্যাবারের জন্য। ইনস্টা স্টোরির প্রিয় বন্ধু, মণিশ পালের সঙ্গে ডিনার ডেট থেকে রাতে ঘুমাতে যাওয়ার ছবিও শেয়ার করেছেন পূজা।

অভিনয়ের বাইরে থাকা পূজা ক্যাবারে ডান্সার হয়ে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন। স্টুডিওপাড়ার হট অ্যান্ড বোল্ড বিউটি নামেই বেশি পরিচিত পূজা বন্দ্যোপাধ্যায়। ক্যাবারে নর্তকী চরিত্রে পূজার ফার্স্ট লুকও দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

গত ২ জানুয়ারি ক্যাবারের স্টার কাস্টের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। পূজা বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায় এবং উৎসব মুখোপাধ্যায় অভিনীত পিরিয়ড ড্রামা ক্যাবারে-এর প্রথম লুকেই বাজিমাৎ। ছয়ের এবং সাতের দশকের কাঠামোয় কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে। ক্যাবারে ড্যান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে পূজাকে। আর নকশাল জঙ্গির ভূমিকায় থাকছেন সত্যম ভট্টাচার্য। তার চরিত্রের নাম স্বরূপ। একটি প্রত্যন্ত গ্রামের এক অল্পবয়সী মেয়ের কলকাতার সেরা ক্যাবারে নৃত্যশিল্পীর মুকুট প্রাপ্তির গল্প বলবে আড্ডা টাইমসের ক্যাবারে।

ছয় ও সাতের দশকের সমসাময়িক প্রেম, উগ্র রাজনীতি, সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী সংগ্রাম এবং মানবিক সম্পর্কের অধীনে তৈরি হয়েছে ক্যাবারের গল্প। এই চরিত্রে অভিনয় করে পূজা বলেন, ‘আমি সবসময় মিস এলিনার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। ক্যাবারেতে খুব সুন্দর একটা প্রেমের গল্প রয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি খুব কম সুযোগ পেয়েছি। মিস এলিনার চরিত্রে অনেকগুলি শেড রয়েছে। ক্যাবারে মুক্তির পর সেগুলো সবাই দেখতে পাবে৷’ ২৬ জানুয়ারি মুক্তি পাবে ক্যাবারে। সূত্র: টিভি নাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park