1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তাপসের পিয়ানোতে স্বস্তিকা মুখার্জী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২১৩ বার পঠিত

টিএম হেড কোয়ার্টারে স্বস্তিকা মুখার্জী, গাইলেন গান ,নতুন কি ম্যাজিক নিয়ে আসছেন তাপস?টিএম হেড কোয়ার্টারে কেন এলেন স্বস্তিকা?

কেন এলেন স্বস্তিকা? বাংলাদেশের রঙিন পর্দাকে আরও রঙিন করতে? নাকি অন্য কিছু? পশ্বিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এসেছেন বাংলাদেশে। ২০ জানুয়ারি গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের হেড কোয়ার্ডটারে এসে উপস্থিত হন ‘তাসের ঘর’খ্যাত নায়িকা।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন আড্ডা দিলেন গভীর রাত অব্দি।

তাপসের ফেসবুক ওয়ালে ধরাও পড়লো তাদের আড্ডার একটু মুহূর্ত। স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, “না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না” গানটি। যারা জানেন না স্বস্তিকা গাইতেও জানেন তাদের জন্য রহস্যই থাকুক।

এটুকু তথ্য জুড়ে দেয়াই যায়, হিন্দুস্থান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও।

তবে কি গাইতে এলেন স্বস্তিকা? তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে তেমনটা মনে হতেই পারে কারো কারো।

তবে টিএম নেটওয়ার্ক সূত্র জানায়, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।

এদিকে, এমন সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারশী শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির।

যৌথ কথার মালায় তাপসের সুরে গানটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে।

মিমির পর এবার স্বস্তিকা, নতুন কি ম্যাজিক আছে তাপসের হাতে? সময় জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park