1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাবা হলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৮০ বার পঠিত

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।

আনন্দের খবরটি নিশ্চিত করে জিয়াউল হক পলাশ জানান, ‘আজ সকাল সাড়ে ৯টায় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিয়ের ঘোষণা দেন জিয়াউল হক পলাশ। ওই সময়ে এই অভিনেতা জানান, আরও ৪ মাস আগে পারিবারিক আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বাবা হলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ

২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী হন।

২০১৭ সালে কাজল আরেফিনের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন পলাশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park