1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চিত্রনায়িকা পূর্ণিমার আক্ষেপ

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮০ বার পঠিত

প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের পরিচালনায় তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এগুলো হচ্ছে- ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’। তিনটিই ছিল সাহিত্যনির্ভর সিনেমা। এরমধ্যে ‘মেঘের পরে মেঘ’ সিনেমাটি নির্মিত হয়েছিল রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে। ‘শাস্তি’ ও ‘সুভা’ নির্মিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে।

এসব সিনেমায় পূর্ণিমার অভিনয় দর্শকপ্রিয়ও হয়েছে। সম্প্রতি এ নায়িকা জানিয়েছেন, তাকে নিয়ে আরও সিনেমা বানাতে চেয়েছিলেন চাষী। কিন্তু সে সময় তিনি আর পেলেন না। চলে গেলে পৃথিবী ছেড়ে।

পূর্ণিমা বলেন, ‘শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম স্যার ছিলেন আধুনিক, শিক্ষিত, রুচিশীল এবং ভীষণ মেধাবী একজন পরিচালক। আমার পরম সৌভাগ্য যে, আমি তার পরিচালনায় পরপর তিনটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি। তার সঙ্গে সম্পর্কটাও ছিল বাবা-মেয়ের মতো। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। শুনেছি, তিনি আমাকে নিয়ে আরও সিনেমা বানাতে চেয়েছিলেন। আমার ওপর তার ভীষণ আস্থা ছিল। আমিও তার পরিচালনায় কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করতাম। কিন্তু তিনি চলে গেলেন। চাষী স্যার নেই, কিন্তু তিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্যদিয়ে যুগের পর যুগ।’

বর্তমানে এই নায়িকা অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ‘গাঙচিল’, ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ হাতে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park