1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নায়িকার সঙ্গে রামচরণের ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি স্ত্রীর

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৫ বার পঠিত

‘আর আর আর’-এর সাফল্যের পর থেকে দক্ষিণী অভিনেতা রামচরণের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ তৈরি হয় দর্শকের। সেই কারণে অভিনেতার স্ত্রী উপাসনাও চর্চায় উঠে আসেন। গত বছর বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। বিয়ের দশ বছরের মাথায় ঘরে এসেছে কন্যাসন্তান।

পর্দায় বিভিন্ন নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় নায়কদের। তবে বেশিরভাগ মানুষ সেটি স্বাভাবিকভাবে নিলেও অনেক অভিনেতার স্ত্রী আছেন, যারা বিষয়টি ‘পজিটিভলি’ নিতে পারেন না। এমনই একজন হচ্ছেন— রামচরণের স্ত্রী উপাসনা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উপাসনা। তিনি জানান, রামচরণকে অন্য নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দেখলে মন খারাপ হয়ে যায়।

সাক্ষাৎকারে উপাসনা বলেন, রামচরণকে নিয়ে আমি এতটাই ‘পজিসিভ’ যে, অন্য নায়িকাদের সঙ্গে ওকে দেখলে মন খারাপ হয়। পর্দায় রামচরণকে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখলে রীতিমতো অস্বস্তি হয় আমার। বসে দেখতে পারি না, তাই উঠে চলে যাই।

তিনি আরও বলেন, বিয়ের প্রথম দিকে রামচরণকে অন্য নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করতে দেখলে কান্না পেত। আমার এই সমস্যার কথা রামচরণের সঙ্গে দু-একবার শেয়ারও করেছিলাম। সেই সময় ও আমাকে বলেছিল— এমন করলে কী চলবে। এটা তো আমার পেশা। আমি অভিনয় করছি। এর বেশি কিছু নয়।

এর পর যত দিন গেছে নিজের মনকে বুঝিয়েছেন উপাসনা। তবে অনেকেই নাকি তাকে বলেছিলেন, অভিনেতার স্ত্রী হওয়া এত সহজ নয়। অনেক কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু ১১ বছরের বিবাহিত জীবন পেরিয়ে এসে উপাসনার উপলব্ধি— আমাকে কিছুই মেনে কিংবা মানিয়ে নিতে হয়নি। আমাদের মধ্যে সেই বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি, পর্দায় রামচরণ যাই করুক, ওকে আমার সঙ্গেই সবচেয়ে বেশি মানায়। আর কারও সঙ্গে নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park