1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দ্বিতীয় বিয়ের ৩ মাসেই অন্তঃসত্ত্বা! যা বললেন মাহিরা

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ বার পঠিত

শাহরুখ খানের বিপরীতে প্রথম ছবিতে অভিনয় করে বেশ চর্চিত হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় মাহিরা খান ফিরে যান পাকিস্তানেই। তাতে অবশ্য মাহিরার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

গত বছরের অক্টোবরে নতুন জীবনে পা দেন তিনি। শিল্পপতি সেলিম করিমের সঙ্গে ঘর বাঁধেন মাহিরা। অভিনেত্রীর প্রথম বিয়ে ভাঙার পর একটা লম্বা সময় সেলিমের সঙ্গে সম্পর্কে ছিলেন। শেষে সেলিমের সঙ্গে ফের সংসার পাতার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
বিয়ের মাস তিনেকের মধ্যে নাকি অন্তঃসত্ত্বা হন মাহিরা। ছাড়তে হয় নেটফ্লিক্সে ‘জো বাঁচে সঙ্গ সামেট শো’ সিরিজ়ের কাজ। গত কয়েক দিন ধরেই এই খবরে সয়লাব চারদিক। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

মাহিরা বলেন, ‘আমি এখনই মা হচ্ছি না, আর নেটফ্লিক্সের কাজটাও করছি।’

সেলিমের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালে আলি আসকারির সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। পরিবারের অমতে আলিকে বিয়ে করেন তিনি। ২৩ বছর বয়সে ২০০৭ সালে আলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহিরা। বিয়ের দুই বছর পর পুত্রসন্তানের জন্ম হয় মাহিরার। নাম আজ়লান। কিন্তু ২০১৫ সালে আলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাহিরার। ছেলে থাকে মাহিরার সঙ্গেই। ছেলের বয়স ১৪ বছর। মাহিরার দ্বিতীয় বিয়ের দিন মায়ের সর্বক্ষণের সঙ্গী হয়েই দেখা মিলেছিল তার পুত্রের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park