1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভালোবাসার মানুষ কে? জানালেন শবনম বুবলী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৯ বার পঠিত

ভালোবাসার মাস হচ্ছে ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে এ মাসে ভালোবাসার বিভিন্ন দিবস পালন করা হয়। এ মাসের দ্বিতীয় সপ্তাহে ভ্যালেন্টাইন উইক। আর ১৪ তারিখ ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিকে এই ভালোবাসা দিবস আর বসন্ত একই দিনে হওয়ায় বাঙালির মনে বইছে রঙিন ছোঁয়া।

এ রঙিন ছোঁয়া থেকে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তারা। এ তালিকায় রয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়েই সময় কাটছে তার।

বুধবার ছেলে বীর ও মা জেসমিন আক্তারকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে থেকে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছেলে বীরকে নীল রঙের পাঞ্জাবিতে দেখা গেছে। আর নীল রঙের শাড়িতে সেজেছিলেন বুবলী।

এ অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী। প্রতিটি দিনই ভালোবাসার। তার পরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’

প্রসঙ্গত, বর্তমানে কলকাতার ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় অভিনয় করছেন বুবলী। এতে কাজ করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। এ ছাড়া ‘পুলসিরাত’, ‘দেয়ালের দেশ’, ‘তুমি যেখানে আমি সেখানে’ ও ‘মায়া: দ্য লাভ’সহ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park