1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যে কারণে শাহিদের সঙ্গে শুটিংয়ে গিয়ে ওজন কমেছে কৃতির

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৮ বার পঠিত

ফেব্রুয়ারির ৯ তারিখে মুক্তি পেয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। এই ছবিতে প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধেছেন শাহিদ কাপুর ও কৃতি শ্যানন। শাহিদ ও কৃতির রসায়ন দর্শকের মনে ধরেছে।

প্রেমের মাসে এমন ভরপুর প্রেমের ছবি যখন সাফল্যের পথে হাঁটতে শুরু করেছে, ঠিক সেই সময় শুটিং সেটের একটি মজার ঘটনা ভাগ করে নিলেন ছবির নায়িকা কৃতি।

কৃতি জানান, আলাপ থাকলেও শাহিদের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল না। ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র শুটিংয়ে কৃতি জানতে পারলেন শাহিদ আসলে কতটা মজার মানুষ।

একজন অনুরাগী এক্স-এর পাতায় কৃতিকে প্রশ্ন করেছিলেন, ‘শাহিদ শুটিং সেট কতটা মাতিয়ে রেখেছিলেন?’

অনুরাগীকে কৃতির জবাব, ‘শাহিদ এবং ওর পাঞ্জাবি গানের প্লে লিস্ট হলো সবচেয়ে মজার।’

কৃতি জানিয়েছেন, শাহিদ সময় পেলেই পাঞ্জাবি গান চালিয়ে দেন। কিছু গানের সঙ্গে শাহিদ এত মজার ভঙ্গি করে যে, সেটা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এই সিনেমার শুটিং চলাকালীন কৃতি এত হেসেছেন, নায়িকার ধারণা, তাতেই নাকি তার অনেকটা ওজন কমে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park