1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন শিডিউলে ছুটছে মেট্রোরেল

  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০২ বার পঠিত

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় পিক আওয়ারে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। যা আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে কার্যকর হয়েছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক জানিয়েছেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ার নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আর মতিঝিল থেকে পিক আওয়ার ধরা হয়েছে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। এ সময় মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে।

তবে উত্তরা উত্তর থেকে সকাল ১১টা ৪৯ মিনিট থেকে বিকাল ৩টা ১২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। আর মতিঝিল থেকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকাল ৩টা ৫২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় ১২ মিনিট পরপর আগের মতোই মেট্রোরেল চলবে।

আবার উত্তরা উত্তর থেকে বিকাল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত ‘পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় ৮ মিনিট পরপর মেট্রোরেল চলবে। আর মতিঝিল থেকে বিকাল ৩টা ৫৩ মিনিট থেকে ‘পিক আওয়ার’ ধরা হয়েছে।

বর্তমানে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলে। সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটো মেট্রোতে শুধু এমআরটি এবং র‍্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৮টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলেও শুধু এমআরটি এবং র‍্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক আরও জানিয়েছেন, মেট্রোরেলে নতুন ২৬টি ট্রেন যুক্ত হয়েছে। ফলে আজ শনিবার থেকে বিরতি কমিয়ে চালানো শুরু করা সম্ভব হয়েছে। সামনে আর ট্রেন আসলে তখন যাত্রীদের বেশি সুবিধা দেওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park